ডেস্ক রিপোর্ট

২৫ মে ২০২২, ১১:০২ অপরাহ্ণ

হবিগঞ্জে ব্যাটারী চালিত অটোরিক্সা শ্রমিক ফেডারেশনের জরুরী সভা

আপডেট টাইম : মে ২৫, ২০২২ ১১:০২ অপরাহ্ণ

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি:: ব্যাটারী চালিত অটোরিক্সা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার এক জরুরী সভা আজ রাত ৮টায় পুরান মুন্সেফী অস্থায়ী কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাটারী চালিত অটোরিক্সা শ্রমিক ফেডারেশন, হবিগঞ্জ জেলার সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ধনু মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি সামছুর রহমান, পোদ্দারবাড়ী অঞ্চলের সভাপতি আরব আলী, সাধারণ সম্পাদক গনি মিয়া, সহ-সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, সিনিয়র সদস্য মস্তো মিয়া, মন্নর আলী, তৌহিদ মিয়া, জাহির মিয়া, আব্দুল আলী, ইসমাইল হোসেন মিন্টু, সোহেল মিয়া, মকবুল হোসেন, ইঞ্জিল মিয়া, মুসলিম মিয়া প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন- হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে নাম্বার বিহীন ব্যাটারী চালিত অটোরিক্সা হবিগঞ্জ শহরের মধ্যে প্রবেশ না করার জন্য মাইকিং করে আহবান জানানো হয়েছে। পৌর প্রশাসনের উক্ত আহবানটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। পৌর প্রশাসনের উক্ত আহবানটি শুনে হবিগঞ্জ শহরে চলমান প্রায় ৫ হাজার অধিক ব্যাটারী চালিত অটোরিক্সা শ্রমিক ও শ্রমিক পরিবার পরিজন চরম হতাশায় পড়ছে। শ্রমিকরা যদি হবিগঞ্জ শহরে তাদের ব্যাটারী চালিত অটোরিক্সা চালাতে না পারে তাহলে পেটের ভাত যোগাড় করা সম্ভব হবে না, অনাহারে না খেয়ে মারা যাবে।

তাছাড়া যাত্রী সাধারণও চরম দুর্ভোগে পড়বে। আমরা দীর্ঘদিন ধরেই ব্যাটারী চালিত অটোরিক্সার নাম্বার প্লেইটের দাবীতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা, নবীগঞ্জ উপজেলা, শায়েস্তাগঞ্জ উপজেলা সহ বিভিন্ন উপজেলায় ব্যাটারী চালিত অটোরিক্সার নাম্বারপ্লেইট দেওয়া হয়েছে। এমনকি বিভাগীয় শহর ময়মনসিংহ, কুমিল্লা, বি-বাড়িয়াসহ বিভিন্ন জেলা সদরেও অটোরিক্সার নাম্বার প্লেইট দেওয়া হয়েছে। তাই ব্যাটারী চালিত অটোরিক্সা বন্ধ না করে নাম্বার প্লেইট প্রদান করে শ্রমিকদের নির্বিঘে চলার ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাটারী চালিত অটোরিক্সা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার পক্ষ থেকে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের প্রতি বিনীত আহবান জানাই।

শেয়ার করুন