ডেস্ক রিপোর্ট

২৩ মে ২০২২, ২:২৬ অপরাহ্ণ

বিএনপি নেতাদের মুখে গণমাধ্যমের স্বাধীনতার কথা মানায় না: ওবায়দুল কাদের

আপডেট টাইম : মে ২৩, ২০২২ ২:২৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিবের মুখে গণমাধ্যমের স্বাধীনতার কথা ‘ভূতের মুখে রাম’ নাম ছাড়া আর কিছু নয়।

আজ সোমবার এক বিবৃতিতে গণমাধ্যমে স্বাধীনতা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিরাচরিত মিথ্যাচার ও দুরভিসন্ধিমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব গণমাধ্যমে স্বাধীনতা নাই বলে যে বক্তব্য দিয়েছেন সে প্রসঙ্গে ওবায়দুল কাদের তাঁর বিবৃতিতে বলেন, অথচ প্রতিদিন গণমাধ্যমে বিএনপি নেতাদের মিথ্যাচারের সংবাদ পরিবেশিত হচ্ছে।

তিনি বলেন, বিএনপি নেতাদের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও অপপ্রচার প্রতিদিন গণমাধ্যমে সম্প্রচারিত হচ্ছে।

রাজনৈতিক ব্যর্থতার ভারে ন্যুজ বিএনপির কাছে স্বাধীনতার অর্থ কী তা দেশবাসী জানে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বন্দুকের নলের মুখে গণমাধ্যমকর্মীদের জিম্মি করে রেডিও-টেলিভিশন ভাষণে নিজেকে অবৈধভাবে রাষ্ট্রপতি ঘোষণার মধ্য দিয়ে অসাংবিধানিক পন্থায় রাষ্ট্র ক্ষমতাদখলকারী স্বৈরাচার জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত দল বিএনপি নেতাদের মুখে গণমাধ্যমে স্বাধীনতার কথা মানায় না।

শেয়ার করুন