ডেস্ক রিপোর্ট

২১ মে ২০২২, ১১:১৪ অপরাহ্ণ

মাগুরায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের ‘বিজ্ঞান উৎসব’ অনুষ্ঠিত

আপডেট টাইম : মে ২১, ২০২২ ১১:১৪ অপরাহ্ণ

শেয়ার করুন

মাগুরা প্রতিনিধি:: বিজ্ঞান হোক সকল অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার এই শ্লোগানকে সামনে রেখে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার উদ্যোগে ২০ মে ২০২২ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে ” বিজ্ঞান উৎসব” অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান উৎসবে ছিল বাঙালি বিজ্ঞানীদের উপর কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, আলোচনা সভা, পুরস্কার বিতরনী, টেলিস্কোপ দেখা ও টেলিস্কোপ সম্পর্কে জানা। টেলিস্কোপ দিয়ে মহাকাশ পর্যবক্ষেণের কর্মসূচি প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্ভব হয়নি। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, জগদীশ চন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা ও জামাল নজরুল ইসলাম এই পাঁচ বাঙালি বিজ্ঞানীর জীবন, কর্ম ও আবিষ্কার বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সংগঠক প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আব্দুল হাকিম, বিজ্ঞান শিক্ষক রুহুল আমিন, সাবেক অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটি মাগুরা জেলার সদস্য সচিব শরীফ তেহরান টুটুল, বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সংগঠক শোভন রহমান, মাগুরা জেলা সংগঠক মোঃ সোহেল মুন্সী।

সভা পরিচালনা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার সংগঠক নাফিসা নাওয়ার নিঝুম।

শেয়ার করুন