ডেস্ক রিপোর্ট

৯ মে ২০২২, ৯:০৬ অপরাহ্ণ

ভোজ্য তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার কর : বজলুর রশীদ ফিরোজ

আপডেট টাইম : মে ৯, ২০২২ ৯:০৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ভোজ্য তেল, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য প্রত্যাহার, দ্রব্যমূল্য এবং জনগণের দুর্ভোগ নিয়ে তামাশা বন্ধ, সিন্ডিকেট ও মজুতদারদের শাস্তি এবং খাদ্য পণ্যের রেশন ব্যবস্থা চালুর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এবং জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে বাসদ সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের সম্পাদক কমরেড নিখিল দাস, কমরেড জুলফিকার আলী, কমরেড ডা. মনিষা চক্রবর্ত্তী, ঢাকা নগর কমিটির সদস্য কমরেড আহসান হাবিব বুলবুল।

সমাবেশে কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেন, ভোজ্য তেলের দাম এক লাফে লিটার প্রতি ৩৮ টাকা বাড়িয়ে সরকার প্রমাণ করেছে এই সরকার মজুতদার ও বাজার সিন্ডিকেটের সহযোগী ও রক্ষক। ক্ষমতায় যেতে জনগণের ভোট প্রয়োজন হয়নি বলে সরকারের জনগণের প্রতি প্রতি কোন দায়বদ্ধতা নেই। তিনি বলেন, ঈদের আগেই ইঙ্গিত দেয় যে, ঈদের পরে তেলের দাম বাড়ানো হবে। সরকারের এই ইঙ্গিত ব্যবসায়ী মজুতদারদের তেল মজুত করে বাজারে সংকট তৈরি করতে উৎসাহীত করেছে। তিনি বলেন, সরকারের কাছে হিসাব আছে দেশে তেলে চাহিদা কত এবং কত টন আমদানি হয়েছে। তাহলে বাজারে তেলের সংকট হলো কীভাবে? আর ঈদের পর প্রথম কর্মদিবসেই তেলে দাম এক লাফে লিটার প্রতি ৩৮ থেকে ৪৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়ে রাতারাতি তেল ব্যবসায়ীদের পকেটে কয়েক শত কোটি টাকা ঢুকানোর ব্যবস্থা করে দিয়েছে।

তিনি বলেন, করোনায় সাধারণ মানুষ কর্ম হারিয়েছে, আয় কমেছে, অথচ সরকার নি¤œ আয়ের মানুষদের আয় বাড়ানোর কোন উদ্যোগ নেয়নি বরং মাংসসহ নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের নাভিশ্বাস তুলেছে। ভোজ্য তেলের দাম বৃদ্ধি মড়ার উপর খাড়ার ঘা হিসাবে দেখা দিয়েছে।

কমরেড ফিরোজ ভোজ্য তেলের বর্ধিত দাম প্রত্যাহার এবং খাদ্য পণ্যের রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়ে বলেন, ব্যবসায়ীদের দালাল হিসাবে ভ‚মিকা পালনকারী সরকার জনগণকে ভয় পায় বলে ইভিএম এর নামে ডিজিটাল ভোট জালিয়াতির উদ্যোগ নিচ্ছে। তিনি গণবিরোধী এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহŸান জানান।

শেয়ার করুন