ডেস্ক রিপোর্ট

৭ মে ২০২২, ৮:২৪ অপরাহ্ণ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অধিনায়ক মিঠুন, স্কোয়াডে বিজয়

আপডেট টাইম : মে ৭, ২০২২ ৮:২৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য আগামীকালই (রোববার) বাংলাদেশের মাটিতে পা রাখবে শ্রীলঙ্কান ক্রিকেট দল। ১৫ মে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। মূল সিরিজ শুরুর আগে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কানরা।

সেই প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশ গঠন করা হয়েছে। যার নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন। আর ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলা এনামুল হক বিজয়কে অন্তর্ভূক্ত করা হয়েছে প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে।

এছাড়া টেস্ট দল থেকে বাদ পড়া সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী এবং সাইফ হাসানকেও রাখা হয়েছে প্রস্তুতি ম্যাচের এই দলে।

মূলতঃ শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে নেই, এমন ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে গড়া হয়েছে প্রস্তুতি ম্যাচের স্কোয়াড। তবে জায়গা পেয়েছেন টেস্ট স্কোয়াডে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত। তরুণরাও গুরুত্ব পেয়েছেন; আছেন শাহাদাত হোসেন দিপু, রিশাদ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধর মত পারফরমাররা।

প্রসঙ্গতঃ আগামী ১১ ও ১২ মে বিকেএসপিতে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও স্বাগতিক বিসিবি একাদশ।

একনজরে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের স্কোয়াড

মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, মোহাম্মদ এনামুল হক, মুশফিক হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান ও আবু জায়েদ চৌধুরী রাহী।

বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার স্কোয়াড

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াউইকরামা ও লাসিথ এম্বুলদেনিয়া।

শেয়ার করুন