ডেস্ক রিপোর্ট
২ মে ২০২২, ১২:২৭ পূর্বাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি:: ১৩৬ তম মহান মে দিবস উপলক্ষে ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার উদ্যোগে আজ সকাল ১০ টায় আর ডি হল থেকে এক লাল পতাকা র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং র্যালী শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকল অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদান, শ্রমিকদের উপর পুঁজিবাদী শোষন নির্যাতন বন্ধ করা, শিল্প ক্ষেত্রে ২০ হাজার টাকা মজুরি ঘোষণা করা, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারন করা, বন্ধ সকল পাটকল চিনি কল চালু করা সহ বিভিন্ন দাবিতে ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি জাফর আলী, সামছুর রহমান, বারিক মিয়া, আরব আলী, আব্দুল জব্বার, শংকর শূক্লবৈদ্য, গনি মিয়া, তৌহিদ মিয়া, মিজানুর রহমান, নিজাম উদ্দিন, রইছ মিয়া প্রমূখ।