ডেস্ক রিপোর্ট
১৯ এপ্রিল ২০২২, ৫:৩৬ অপরাহ্ণ
রংপুর প্রতিনিধি:: ২৫ এপ্রিল এর মধ্যে সকল শ্রমিকদের যাবতীয় বেতন, বোনাস ও বকেয়া পরিশোধ ও দ্রবমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি প্রতিরোধ ও সীমাহীন দূর্নীতি বন্ধের দাবিতে রংপুরে বাম জোটের বিক্ষোভ।
আজ মঙ্গলবার (১৯ এপ্রিল ২০২২) সকাল ১১টায় বাম গণতান্ত্রিক জোট এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলার উদ্যোগে রংপুর প্রেসক্লাব চত্তরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলার আহ্বায়ক ও সিপিবি রংপুর জেলার সাধারণ সম্পাদক কমরেড শাহীন রহমান।
বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, বাসদ রংপুর মহানগর কমিটির আহ্বায়ক অমল কুমার সরকার, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু প্রমুখ।