ডেস্ক রিপোর্ট

১৩ এপ্রিল ২০২২, ৭:০৩ অপরাহ্ণ

তিন দাবিতে ১৯ এপ্রিল সারাদেশে বাম জোটের বিক্ষোভ সমাবেশ

আপডেট টাইম : এপ্রিল ১৩, ২০২২ ৭:০৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ২৫ এপ্রিলের মধ্যে গার্মেন্টসসহ সকল খাতের শ্রমিক-কর্মচারীদের উৎসব বোনাসসহ বেতন-ভাতা পরিশোধ, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং সীমাহীন দূর্নীতির প্রতিবাদে আগামী ১৯ এপ্রিল সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। ঢাকায় বিকাল ৩.৩০ এ পুরানা পল্টন মোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

গতকাল সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ধারা জোরদার করতে ফ্যাসীবাদী দুঃশাসন অবসানে আন্দোলনের ধারাবাহিক কর্মসূচী এগিয়ে নেবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ- মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, ওয়ার্কার্স পার্টি- মার্কসবাদীর সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের আবদুল আলী, বাম জোটের কেন্দ্রীয় নেতা মোশাররফ হোসেন নান্নু, আকবর খান, শহীদুল ইসলাম সবুজ, বাচ্চু ভূঁইয়া, মুনিরুদ্দিন পাপ্পু, রাশেদ শাহরিয়ার, বিধান দাস প্রমুখ।

শেয়ার করুন