ডেস্ক রিপোর্ট
৫ এপ্রিল ২০২২, ১০:২৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: চিত্রনায়ক সোহেল চৌধুরীর হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেপ্তার করতে গুলশানে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব।
মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান ।
তিনি বলেন, দীর্ঘ ২৪ বছর পূর্বের চাঞ্চল্যকর ও বহুল আলোচিত জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেপ্তারে গুলশানের একটি বাসা ঘিরে রেখেছে র্যাব। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।