ডেস্ক রিপোর্ট

৫ এপ্রিল ২০২২, ৬:৫১ অপরাহ্ণ

এলপি গ্যাসের দাম বৃদ্ধি জনগণকে চরম দুর্দশায় ফেলবে: ফিরোজ

আপডেট টাইম : এপ্রিল ৫, ২০২২ ৬:৫১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ এলপি গ্যাসের মূল্য দফায় দফায় বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এমনিতেই চাল, ডাল, তেল, নুনসহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে জনগণ যখন দিশেহারা তখন এলপি গ্যাসের দাম আরেক দফা বৃদ্ধি জনজীবনে চরম দুর্ভোগ নামিয়ে আনবে। স্বল্প আয়ের লক্ষ লক্ষ পরিবারের আর্থিক কষ্ট, ভোগান্তি ও দুর্দশা আরও বাড়াবে।

আজ মঙ্গলবার (৫ এপ্রিল ২০২২) সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে তিনি্এই কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, গণশুনানীতে কোম্পানিগুলো দাম বৃদ্ধির পক্ষে কোন যুক্তি দেখাতে না পারলেও বিইআরসি’র টেকনিক্যাল কমিটি গ্যাসের দাম বৃদ্ধির পক্ষে মত দিয়েছে যা অত্যন্ত অযৌক্তিক। এ ছাড়াও বিইআরসি আইনে আছে লাভজনক থাকলে দাম বাড়ানো যাবেনা। অথচ ৫টি বিতরণ কোম্পানির সবগুলোই লাভে আছে।

বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম গত ৩ মাসে ২৬১ টাকা বৃদ্ধি করা হয়েছে। জ্বালানিখাতে দুর্নীতি, ভুলনীতি পরিহার না করে সরকার এর দায় জনগণের উপর চাপাতে দফায় দফায় দাম বাড়াচ্ছে। জ্বালানি খাতে দুর্নীতি, অনিয়ম ও ভুলনীতি পরিহার করে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের গৃহীত পদক্ষেপের কোন সুফল এখনও বাজারে পড়েনি। সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ না করে, মুক্তবাজারী অর্থনীতি চালুু রাখলে বাজার নিয়ন্ত্রণ করা যে সম্ভব না তা আবারো প্রমাণিত হয়েছে।

বিবৃতিতে বজলুর রশীদ ফিরোজ দ্রব্যমূল্যের উর্ধ্বগিত রোধ, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, খাদ্যপণ্যসহ নিত্য পণ্যের বেসরকারি বাণিজ্য বন্ধ করে রাষ্ট্রীয় বাণিজ্য চালু, গ্রাম-শহরে সর্বজনীন পূর্ণ রেশনিং চালুর দাবি জানান।

শেয়ার করুন