ডেস্ক রিপোর্ট

২ এপ্রিল ২০২২, ৭:১৮ অপরাহ্ণ

অপাকে নায়িকা বানিয়েছিলেন, এখন দেখা হলেও চিনে না: অনামিকা সাহা

আপডেট টাইম : এপ্রিল ২, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কলকাতার সিনেমার নব্বয়ের দশকের খলনায়িকা চরিত্রে চেনা মুখ ছিলেন অনামিকা সাহা। জাঁদরেল শাশুড়ি অথবা মায়ের ভূমিকায় অভিনয়ের জেরে আজও তাকে মনে রেখেছে দর্শক। সম্প্রতি তিনি কলকাতার আরেক অভিনেত্রী অপরাজিতা আঢ্যর নামে চাঞ্চল্যকর মন্তব্য করলেন।

অনামিকা সাহার দাবির, অপরাজিতাকে তিনি হাত ধরে অভিনয়ে নিয়ে এলেও, এখন আর তিনি চেনেন না তাকে। এমনকী মুখোমুখি হলে কথাও বলেন না!

অনামিকাকে বলতে শোনা যায়, ‘তৃষ্ণা’ ধারবাহিকে অপা (অপরাজিতা আঢ্য) আমার মেয়ের চরিত্রে অভিনয় করেছিল। সেইসময় ও আমাকে মাম মাম বলেও ডাকত। আমার মেয়ে তখন পড়াশোনার জন্য বাইরে গিয়েছিল। সেই ফাঁকা জায়গাটাও পূরণ করেছিল অপরাজিতা। আমাকে সবসময় বলত, তুমি এত পরিচালকদের সঙ্গে কাজ করো, আমাকে আলাপ করিয়ে দাও, আমাকেও নিয়ে চলো। সেইমতো স্বপন সাহা, অনুপ সেনগুপ্তর কাছে নিয়েও গিয়েছিলাম। এসব কারণে বুম্বার কাছে আমি বকাও খেয়েছিলাম। তারপর স্বপন সাহা আমার কথা শুনে ওকে ‘সিমুল পারুল’ ছবিতে নায়িকা করলেন। ছবি হিট হয়নি, সিনেমার সাউন্ড রেকর্ডিস্ট কে বিয়ে করে অপাও সবকিছু ছেড়ে দিল। তারপর প্রায় ৩-৪ বছর ওকে আর দেখিনি। হঠাৎ একদিন এক নম্বর স্টুডিওতে দেখলাম ওকে। বেশ মোটা হয়েছে। আমার মেকআপ রুমে দৌড়ে এল এবং বলল, ‘আবার আমি এসে গেছি’। আমি বললাম, ‘কোথায় ছিলেন এতদিন?’ উত্তরে অপা বলেছিল, ‘বিয়ের মজা উপভোগ করছিলাম’।

এরপর থেকেই নাকি হঠাৎ বদলে যান অপরাজিতা। অনামিকার কথায়, ‘বেশ কয়েকবার অনুষ্ঠানেও দেখা হয়েছে অপরাজিতার সঙ্গে। কথা বলেনি। এমনকি একটা অনুষ্ঠানে ওকে প্রাইজ দেওয়ার জন্যও ডাকা হয়েছিল কিন্তু কোথাও কোনওদিনও আমার নাম করেনি।’

বর্ষীয়ান অভিনেত্রীর মতে, তিনি এমন মোটেও চান না যে অপা শুধু তার প্রশংসা করে বেড়াক। বরং একবার যদি সে খোঁজ নেয় মাম মাম কেমন আছে, তাহলেই তিনি খুশি হবেন। সাথে অভিযোগ করেন, প্রসেনজিতকে তিনি এত স্নেহ করতেন, সেও এখন আর ফোন করে না, খোঁজ নেয় না।

শেয়ার করুন