ডেস্ক রিপোর্ট

২৭ মার্চ ২০২২, ২:৫৫ অপরাহ্ণ

মাগুরায় হরতালের প্রচার মিছিলে ছাত্রলীগের হামলা, মাইক ভাঙচুর

আপডেট টাইম : মার্চ ২৭, ২০২২ ২:৫৫ অপরাহ্ণ

শেয়ার করুন

মাগুরা প্রতিনিধি:: চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ঘোষিত হরতালের প্রচার মিছিলে মাগুরায় ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে।

রোববার, ২৭ মার্চ সকাল সাড়ে ১১টায় বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার উদ্যোগে হরতালের প্রচার মিছিল করতে গেলে শহরের চৌরঙ্গী মোড় হয়ে ঢাকা রোডের কাছাকাছি গেলে ছাত্রলীগ হামলা চালায়। ছাত্রলীগ এসময় মাইক ভাঙচুর করে, মাইকের সেটবক্স ও মাইক্রোফোন নিয়ে চলে যায়। এ সময় ব্যানার ও মাইক নিয়ে ধস্তাধস্তি হয়।

প্রচার মিছিলে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদীর কেন্দ্রীয় নেতা কাজী নজরুল ইসলাম ফিরোজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শম্পা বসু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সভাপতি বীরেন বিশ্বাস ও সদস্য সামছুন নাহার জোছনা ।

নেতৃবৃন্দ এ সকল হামলা উপেক্ষা করে জনগণের জীবন রক্ষার এই ২৮ মার্চ দেশব্যাপী অর্ধদিবস (সকাল ৬টা থেকে দুপুর ১২টা)হরতাল সফল করার আহ্বান জানান।

শেয়ার করুন