ডেস্ক রিপোর্ট

২৩ মার্চ ২০২২, ৯:৪৪ অপরাহ্ণ

২৮ মার্চ হরতালের সমর্থনে সুপ্রীম কোর্ট-হাইকোর্ট চত্তরে গণসংযোগ

আপডেট টাইম : মার্চ ২৩, ২০২২ ৯:৪৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: দ্রব্যমূল্যের ভয়াবহ উর্ধগতি থেকে দেশের মানুষকে রক্ষায় বাম গণতান্ত্রিক জোট আহুত আগামী ২৮ মার্চ দেশব্যাপী হরতাল সফল করতে আজ দুপুরে জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ সুপ্রীম কোর্ট ও হাইকোর্ট চত্তরে আইনজীবী ও আইনজীবী সহকারীদের মধ্যে গণসংযোগের মাধ্যমে হরতালের প্রচার চালান।

নেতৃবৃন্দ তাদের মাঝে লিফলেট বিতরন করেন এবং তাদেরকে গণদাবির এই হরতালের প্রতি সক্রিয় সমর্থন দানের আহবান জানান।

গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন মুনাফাখোর ব্যবসায়ী আর সরকার ও তাদের নানা প্রতিষ্ঠানের অশুভ আঁতাতের কারণে মানুষ আজ দিশেহারা। অর্থনৈতিক ও রাজনৈতিক সিন্ডিকেট ভেঙে ফেলতে না পারলে মানুষের মুক্তি নেই।নেতৃবৃন্দ অধিকার ও মুক্তি অর্জনে সবাইকে রাজপথে নেমে আসার আহবান জানান।

গণসংযোগে অংশগ্রহণ করেন বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম, বাসদ এর কেন্দ্রীয় নেতা জুলফিকার আলি, বাসদ, – মার্কসবাদীর কেন্দ্রীয় নেতা মানস নন্দি, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা বাচ্চু ভূঁইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ, বাম জোট নেতা মিহির ঘোষ,আব্দুল্লাহ কাফি রতন, বহ্নিশিখা জামালী,আকবর খান,খালেকুজ্জামান লিপন, হাসান তারেক চৌধুরী, শামসুজ্জামান হীরা,রাগিব আহসান মুন্না, মোফাজ্জল হোসেন মোশতাক, কামরুজ্জামান ফিরোজ, বিধান দাস প্রমুখ।

শেয়ার করুন