ডেস্ক রিপোর্ট

২৩ মার্চ ২০২২, ১২:৩৬ পূর্বাহ্ণ

জবিতে ছাত্র জোটের কর্মসূচিতে ছাত্রলীগের হামলায় বাসদের নিন্দা

আপডেট টাইম : মার্চ ২৩, ২০২২ ১২:৩৬ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ২২ মার্চ ২০২২ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে আজ সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাম জোট আহুত আগামী ২৮ মার্চ হরতালের সমর্থনে কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্র জোটের নেতৃবৃন্দ লিফলেট বিতরণ, প্রচার ও ছাত্র-গণসংযোগকালে ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও বাধা প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে বজলুর রশীদ ফিরোজ বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে জনজীবনে নেমে আসা দুর্ভোগ নিরসনে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে, সিন্ডিকেট নিয়ন্ত্রণ না করে উপরন্তু সরকার মুনাফালোভি সিন্ডিকেট ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এর প্রতিবাদে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনগণের ক্রয় ক্ষমতার আওতায় আনার দাবিতে বাম জোট আহুত হরতালে যখন জনগণের ব্যাপক সমর্থন দেখা যাচ্ছে তখনই সরকারের পেটোয়া সন্ত্রাসী বাহিনী ও পুলিশ বিভিন্ন স্থানে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে বাঁধা প্রদান ও হামলা পরিচালনা করছে।

বিবৃতিতে তিনি হামলা-নির্যাতেেনর পথ পরিহার করে দ্যব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, আর্মি রেটে গ্রাম-শহরে রেশনিং চালুর জন্য সরকারের প্রতি আহŸান জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রামে, সিরাজগঞ্জে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। একই সাথে সরকারের বিভিন্ন পেটোয়া বাহিনীর হামলা-মামলা-বাঁধা মোকাবিলা করে আগামী ২৮ মার্চ এর হরতাল কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন