ডেস্ক রিপোর্ট

২১ মার্চ ২০২২, ৯:৫১ অপরাহ্ণ

সব বন্দর বন্ধ ঘোষণা করল ইউক্রেন

আপডেট টাইম : মার্চ ২১, ২০২২ ৯:৫১ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: কৃষ্ণ সাগর এবং আজভ সাগরের অবস্থিত সব ইউক্রেনীয় বন্দর বন্ধ ঘোষণা করেছে ইউক্রেনের অবকাঠামো বিষয়ক মন্ত্রণালয়। ইউক্রেনীয় বন্দরগুলোতে সব ধরনের জাহাজ প্রবেশ কিংবা প্রস্থান সাময়িকভাবে বন্ধ থাকবে বলে মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে।

এর আগে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ২৪ ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ শুরু করার পরই ইউক্রেনের সামরিক বাহিনী দেশটির বন্দরে বাণিজ্যিক জাহাজ চলাচল স্থগিত ঘোষণা করেছিল।

এদিকে, রুশ আগ্রাসনের ২৬তম দিনে ইউক্রেনে দুপক্ষের মধ্যে তুমুল লড়াই অব্যাহত রয়েছে। রুশ বাহিনী গুরুত্বপূর্ণ বন্দর শহর মারিউপোলের দখল নিতে মরিয়া হয়ে ওঠেছে। দখল নিতে শহরটিকে ধ্বংসস্তুপে পরিণত করেছে তারা।

অন্যদিকে, রাজধানী কিয়েভেও রুশ বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। স্থানীয় সময় রোববার আবাসিক এলাকা ও শপিংমলে গোলার আঘাতে চারজন নিহত হয়েছেন।

শেয়ার করুন