ডেস্ক রিপোর্ট
২০ মার্চ ২০২২, ২:৪৩ অপরাহ্ণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জেরে ফতুল্লায় শিশু মো. ইমনকে হত্যার দায়ে নয় বছর পর সাত জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন রবিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী জাসমিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০১৩ সালে জমির বিরোধ নিয়ে শিশু ইমনকে হত্যা করা হয়। অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তিনজনকে বেকসুর খালাস দিয়েছে।