ডেস্ক রিপোর্ট
১৯ মার্চ ২০২২, ৮:০০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র ৩ দিনব্যাপী কেন্দ্রীয় বিশেষ সাংগঠনিক সম্মেলনের মাধ্যমে মাসুদ রানাকে সমন্বয়ক করে ১৩ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী ফোরাম গঠন করা হয়েছে।
৩ দিনব্যাপী কেন্দ্রীয় বিশেষ সাংগঠনিক সম্মেলনের শেষ দিনে আজ শনিবার (১৯ মার্চ ২০২২) কেন্দ্রীয় নির্বাহী ফোরাম গঠন করা হয় এবং ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় নির্বাহী ফোরামের অপর সদস্যরা হলেন: শফিউদ্দিন কবির আবিদ, সীমা দত্ত, মাসুদ রেজা , নীলুফার ইয়াসমিন শিল্পী, জয়দীপ ভট্টাচার্য, তাসলিমা আক্তার, আসমা আক্তার, আহসানুল আরেফিন তিতু, ইন্দ্রাণী ভট্টাচার্য সোমা, রাশেদ শাহরিয়ার, রাজু আহমেদ এবং বিটুল তালুকদার।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র বিশেষ সাংগঠনিক সম্মেলন গত বৃহস্পতিবার, ১৭ মার্চ সকাল ১১টা থেকে তোপখানাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে শুরু হয়েছিল।
সম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কমরেড মানস নন্দী ও পরিচালনা করছেন সদস্যসচিব কমরেড মাসুদ রানা।