ডেস্ক রিপোর্ট

১৭ মার্চ ২০২২, ৮:৫৮ অপরাহ্ণ

সোনারগাঁয়ে সুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

আপডেট টাইম : মার্চ ১৭, ২০২২ ৮:৫৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী এলাকায় খান ফ্রেব্রিক্স নামে একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে কারখানায় তুলার গুদামে আগুন লাগে।

এ সময় মসজিদের মাইকে আগুন লাগার কথা জানানো হয়। এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে সোনারগাঁ, ডেমরা, গজারিয়া ও নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু।

রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরচিালক আব্দুল হালিম ঢাকা পোস্টকে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রায় ৭০ ভাগ আগুণ নিয়ন্ত্রণে এসেছে। কিছুক্ষণের মধ্যে পুরো আগুন নিযন্ত্রণে আসবে বলে তিনি জানান।

শেয়ার করুন