ডেস্ক রিপোর্ট

১৪ মার্চ ২০২২, ১২:১৬ অপরাহ্ণ

ফিলিপাইনে ৬.৪ মাত্রার ভূমিকম্প

আপডেট টাইম : মার্চ ১৪, ২০২২ ১২:১৬ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ::  ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৪ মার্চ) ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্পটি দেশটির প্রধান দ্বীপে আঘাত হানে। এতে রাজধানী ম্যানিলার ভবনগুলো কেঁপে ওঠে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি কোনো সুনামি সতর্কতাও।

জানা গেছে, ভূমিকম্পটি লুজন দ্বীপের বাতান প্রদেশে আঘাত হানে। ভবন কাঁপার শব্দে ম্যানিলার আশপাশের বাসিন্দারা জেগে ওঠে।

শেয়ার করুন