ডেস্ক রিপোর্ট

১৪ মার্চ ২০২২, ১০:২৮ অপরাহ্ণ

ব্যাটারী চালিত অটোরিক্সার নতুন কমিটির পরিচিতি সভা ২৩ মার্চ

আপডেট টাইম : মার্চ ১৪, ২০২২ ১০:২৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ২৩ মার্চ আরডি হল মাঠে ব্যাটারী চালিত অটোরিক্সা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার নতুন কমিটির পরিচিতি সভা সফল করার লক্ষ্যে গতকাল রবিবার পোদ্দারবাড়ী আঞ্চলিক কমিটির উদ্যোগে এক বিশেষ জরুরী সভা রাত ৮টায় পোদ্দারবাড়ি এলাকায় অনুষ্ঠিত হয়।

পোদ্দারবাড়ী আঞ্চলিক কমিটির সভাপতি আরব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গণি মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন- ব্যাটারী চালিত অটোরিক্সা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ধনু মিয়া, সহ-সভাপতি সামছুর রহমান, জাফর আলী, আলমবাজার আঞ্চলের সভাপতি জাহির মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, দপ্তর সম্পাদক শংকর শুক্লবৈদ্য, সহ দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন মিন্টু, জেলার সদস্য মুসলিম মিয়া, ছান্দু মিয়া, জুনায়েদ আহমেদ, মস্তু মিয়া প্রমুখ।

 

শেয়ার করুন