ডেস্ক রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২২, ৬:৩৩ অপরাহ্ণ
রংপুর প্রতিনিধি:: অবিলম্বে রাষ্ট্রায়ত্ত সকল চিনিকল চালুর দাবিতে রংপুরের শ্যামপুরে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে সমাবেশ অনুষ্টিত।
আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় অবিলম্বে রাষ্ট্রায়ত্ত সকল চিনিকল চালুর দাবিতে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে শ্যামপুর সুগার মিল সংলগ্ন স্টেশন বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ চিনিকল ও আখচাষী ফেডারেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল রায়।
আরও বক্তব্য রাখেন চিনিকল ও আখচাষী রক্ষা সংগ্রাম কমিটি এবং বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু, জেএসডি রংপুর জেলার সাধারণ সম্পাদক আব্দুস সাদেক জিহাদী, আখচাষী কল্যান তহবিলের উপদেষ্টা আব্দল ওয়াহাব,শ্যামপুর সুগার মিলের সাবেক সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক মমতাজুল আলম মোস্তফা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, আখচাষী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য আহসানুল আরেফিন তিতু।
নেতৃবৃন্দ বলেন উত্তরবঙ্গের একমাত্র ভারীশিল্প সুগারমিল এর উপর হাজার হাজার শ্রমিক,লক্ষ লক্ষ আখচাষী, পরিবহন শ্রমিক এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকা নির্ভর করে।এছাড়া বিষমুক্ত,স্বাস্থ্যসম্মত লালচিনি আমরা এসব চিনিকল থেকে পাই। এইসব চিনিকল বন্ধ করে শ্রমিক, আখচাষীসহ চিনিকলের সাথে যুক্ত মানুষদেরকে পথে বসিয়েছে।এই অন্যায়, জুলুমের প্রতিকারস্বরূপ অবিলম্বে বন্ধ সকল চিনিকল চালু করতে হবে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য শ্রমিক এবং আখচাষীদের কাছে আহ্বান জানান নেতৃবৃন্দ।