ডেস্ক রিপোর্ট

১৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৮ পূর্বাহ্ণ

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬২

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১১:১৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শনিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ৬২ জনের কাছ থেকে ১০ হাজার ৬৪৮ পিস ইয়াবা, ২৬৬ গ্রাম হেরোইন, ৫৬ কেজি ৩২০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা, ২৫ বোতল ৩৮০ মিলি ফেনসিডিল ও ১২টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন