ডেস্ক রিপোর্ট

১৬ ফেব্রুয়ারি ২০২২, ৪:২৩ অপরাহ্ণ

সিলেটে ফেনসিডিলসহ যুবদলের দুই নেতা আটক

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৬, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিলেটে ফেনসিডিলসহ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির এক সদস্যসহ দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন- সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জি এম আব্বাস বাপ্পী (৩৪) ও হবিগঞ্জ সদরের দরিয়াপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে যুবদলনেতা বাবুল মিয়া (৪৫)।

এর আগে মঙ্গলবার বিকেলে নগরীর বড়শলা বাইপাস এলাকা থেকে সাত বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, প্রাইভেট কার তল্লাশি করে তাদের কাছ থেকে সাত বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন