ডেস্ক রিপোর্ট

১৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৮ পূর্বাহ্ণ

বগুড়ায় পিকনিক অনুষ্ঠানে যুবককে কুপিয়ে হত্যা, আহত ২

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৩, ২০২২ ১০:১৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক::  বগুড়ায় পিকনিক অনুষ্ঠানে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘতে আহত হন ঐ যুবকের আরো দুই বন্ধু।

শনিবার রাত ১১ টায় শহরের নিশিন্দারা পূর্ব খাঁ-পাড়া এলাকায় এ হত্যাকান্ড ঘটে। নিহত কুইন বগুড়া শহরের নিশিন্দারা খাঁ পাড়ার শহিদুর রহমান ওরফে শহীদ ডাক্তারের ছেলে।

পুলিশ জানায়, কুইন ও তার বন্ধুরা ব্যাডমিন্টন খেলা শেষে পিকনিকের আয়োজন করে। রাতে খাওয়ার প্রস্তুতি চলাকালে সেখানে কয়েকটি মোটরসাইকেল যোগে অন্তত ১৫ জনের একটি দল অতর্কিতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তাদের প্রধান লক্ষ্য ছিলো কুইন। কুইনকে উপুর্যোপুরি কুপিয়ে জখম করার সময় তাকে উদ্ধার করতে গেলে ঝন্টু ও রহিম নামে আরো দুই যুবক গুরুতর আহন হন। হামলাকারীরা কুইনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখমের পর পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কুইনকে মৃত ঘোষণা করেন। অপর দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর থেকে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানান উপশহর ফাঁড়ি পুলিশ। তবে, আতঙ্কে সবাই পালিয়ে যাওয়ায় হামলাকারীদের চেনা যায়নি বলে জানান স্থানীয়রা। জানা যায়নি এখনো এ হত্যাকান্ডের কারণ।

শেয়ার করুন