ডেস্ক রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২২, ২:৩৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: খুলনা টাইগার্সের একাদশে অফস্পিনারের আধিক্য দেখে আমূল বদলে গেলো ফরচুন বরিশালের পরিকল্পনা। একপ্রান্তে ক্রিস গেইলকে রেখে আরেক প্রান্তে একের পর এক ডানহাতি ব্যাটার পাঠাতে থাকলো তারা। যে কারণে আগের ম্যাচগুলোতে তিন নম্বরে নামা অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিংয়ে এলেন সাত নম্বরে!
কিন্তু তাদের এই পরিকল্পনা খুব একটা কাজে লাগলো না। দ্য ইউনিভার্স বস ক্রিস গেইলের বড় কিছুর আভাস দিয়েও তা করতে পারেননি। বাকিরাও পরিকল্পনা অনুযায়ী মেরে খেলতে পারেননি।
যে কারণে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রানের বেশি করতে পারেনি বরিশাল। ম্যাচ জিততে শীর্ষে উঠতে খুলনার করতে হবে ১৪২ রান।