ডেস্ক রিপোর্ট

২৭ জানুয়ারি ২০২২, ১২:০৮ অপরাহ্ণ

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৪ মৃত্যু

আপডেট টাইম : জানুয়ারি ২৭, ২০২২ ১২:০৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক::  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনায় ও উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন, ময়মনসিংহের হালুয়াঘাটের বাদল সরকার (৬৫), শেরপুর সদরের মরিয়ম আক্তার (২০), কিশোরগঞ্জ সদরের তানিয়া (২১), গাজীপুর শ্রীপুরের মনোয়ারা (৯০)।

তিনি বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ৬ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৮২ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৮২ জনের মধ্যে ৫১ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৮৬৮টি নমুনা পরীক্ষা করে ২৬১ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেয়ার করুন