ডেস্ক রিপোর্ট

১৬ জানুয়ারি ২০২২, ৭:৫৯ অপরাহ্ণ

টস জিতে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট টাইম : জানুয়ারি ১৬, ২০২২ ৭:৫৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে।

প্রস্তুতি ম্যাচে পাওয়া জয়ে আত্মবিশ্বাসী ইয়াং টাইগাররা। ইংলিশদের বিপক্ষে জয় দিয়ে মিশন শুরু করাই লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের, জানিয়েছেন অধিনায়ক রাকিবুল হাসান।

আইচ মোল্লা, প্রান্তিকরা ভালো করলে শুরুটা ইতিবাচক হবে বলে মনে করেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। সার্বক্ষণিক যুবাদের খবর রাখছেন বলেও জানান তিনি।

বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন, ক্যারিবিয়ান দ্বীপে নতুন গল্পের অপেক্ষায়। আকবর-শরিফুলদের বীরত্বগাথা ধরে রাখার পালা সতীর্থ রাকিবুলদের। গ্রুপ পর্বের লড়াইয়ে প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ইংল্যান্ড। প্রতিপক্ষ নামটা বড় হলেও বাংলাদেশের সঙ্গে আছে বর্তমান চ্যাম্পিয়ন অলঙ্কার। আইচ মোল্লা, সাকিব, প্রান্তিকরা দেখিয়েছেন। প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আছে বড় জয়ও। কন্ডিশনটা মানিয়ে নিয়েছেন। প্রতিপক্ষ নিয়ে না ভেবে প্রথম ম্যাচটা তাই জয় দিয়ে শুরু করতে চান বাংলাদেশের যুবারা।

এদিকে ইংল্যান্ডও প্রস্তুতি ম্যাচে ২৮১ রানের বড় জয় পেয়েছে। স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসী ইংলিশরাও। লড়াইটা কঠিন হবে যুব টাইগারদের জন্য। গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের মতে, ব্যাট হাতে আইচ মোল্লা, প্রান্তিক, ইফতেখাররা দায়িত্ব নিলে সম্ভব ভালো কিছু।

বাংলাদেশ একাদশ
মাহফিজুল ইসলাম, আরিফুল ইসলাম, প্রান্তিক নওরোজ, আইচ মোল্লা, মো. ফাহিম, আবদুল্লাহ আল মামুন, মেহরব, আশিকুর রহমান, রাকিবুল হাসান, নাইমুর রহমান ও রিপন মণ্ডল।

ইংল্যান্ড একাদশ
জর্জ থমাস, জ্যাকব, টম প্রেস্ট, জেমস, উইলিয়াম, জর্জ বেল, আলেক্স হরটন, জেমস সেলস, থমাস, ফতেহ সিং ও জশুয়া বয়ডেন।

শেয়ার করুন