ডেস্ক রিপোর্ট
১২ জানুয়ারি ২০২২, ৩:৫৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ব্যাচের মানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী লাঞ্ছনার ঘটনায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার নিন্দা জ্ঞাপন।
আজ ১২জানুয়ারি ২০২২ বুধবার সকাল ১১ টায় সংগঠনের আহবায়ক জামান কবীর এক বিবৃতিতে বলেন, “অবিলম্বে জাহিদ হোসেন জয়কে বিচারের আওতায় আনতে হবে। যিনি স্থানীয় মেম্বর সাইদুল আলম লিটনের ছত্রছায়ায় তৃতীয় বারের মতো এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন”।
উল্লেখ্য, গতকাল ১১ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনন্দ বাজার এলাকায় ম্যানেজমেন্ট বিভাগের ৬ষ্ঠ ব্যাচের এক নারী শিক্ষার্থীকে স্থানীয় সন্ত্রাসী জাহিদ হোসেন জয় শারীরিক ভাবে লাঞ্ছিত করেন।
পূর্বের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ব্যর্থতাকে উল্লেখ করে তিনি বলেন, ” জয় কর্তৃক সংঘটিত পূর্বের ঘটনার যথাযথ ব্যবস্থা না নিতে পারায় তৃতীয় বারের মত এ ঘটনা ঘটেছে। এর পূর্বেও বিভিন্ন সময় জেলার বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন। কিন্তু এর কোন স্থায়ী সুরাহা হয় নি। এসব ঘটনার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারেন না”
তিনি আরো বলেন, প্রক্টর বডিতে ছাত্রদের অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।
উক্ত সমস্যা সমাধানে ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে তিনি তিন দফা দাবি উপস্থাপন করেন।
দাবিগুলো হলো-
১.জাহিদ হাসান জয়কে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে।
২ সকল শিক্ষার্থীদের জন্য আবাসন নিশ্চিত করতে হবে।
৩.প্রক্টর বডিতে ছাত্রদের অন্তর্ভুক্ত করতে হবে।