ডেস্ক রিপোর্ট

১১ জানুয়ারি ২০২২, ১:০৪ অপরাহ্ণ

‘আজব দুনিয়া’ গান নিয়ে এলেন শেখ সাদী

আপডেট টাইম : জানুয়ারি ১১, ২০২২ ১:০৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: একাধিক জনপ্রিয় গান উপহার দিয়ে সংগীতাঙ্গনে চমক সৃষ্টি করেন তরুণ গায়ক শেখ সাদী। এবার তিনি প্রকাশ করলেন ২০২২ সালের প্রথম গান। যার শিরোনাম ‘আজব দুনিয়া’।

১০ জানুয়ারি নিজের ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করেন শেখ সাদী। শেখ সাদীর কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন আল বিরুনী আলভী। এতে গিটার বাজিয়েছেন পুরনয় হক। গানটির ভিডিও নির্মাণ করেছেন রাকিব আহমেদ।

গানটি নিয়ে শেখ সাদী বলেন, ‘আমি বরাবরই চেষ্টা করি একটু ভিন্নধর্মী গান করতে। এবারও সেরকমই একটা গান করার চেষ্টা করেছি। গানটি আমাদের সমাজের কিছু অপ্রিয় সত্য ঘটনাকে কেন্দ্র করে লেখা। সত্য কথা কঠিন ভাষায় বললে অনেকেই শুনবে না, তাই সত্য কথাগুলো ব্যঙ্গ করে বলেছি।’

তিনি আরও বলেন, ‘শ্রোতারা মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন গানটিতে আমি কি বলতে চেয়েছি। আশা করি সবার ভালো লাগবে।’

শেয়ার করুন