ডেস্ক রিপোর্ট

৮ জানুয়ারি ২০২২, ৩:২৪ অপরাহ্ণ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে টিকা কার্যক্রমে জোর দেওয়া হচ্ছে : শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : জানুয়ারি ৮, ২০২২ ৩:২৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না। সে কারণে টিকা কার্যক্রমের ওপর বেশি জোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে এর আওতায় প্রাথমিকস্তরের শিক্ষার্থীদের আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (৮ জানুয়ারি) রাজধানীর একটি কলেজের রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে গত দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। নতুন করে আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না সরকার। এ কারণে শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ১২ বছর বয়স থেকে ভ্যাকসিনেশনের আওতায় শিক্ষার্থীদের আনা সম্ভব হলেও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের এর আওতায় আনা সম্ভব হচ্ছে না। এ কারণে তাদের নিয়ে বেশি উদ্বেগ রয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, নতুন করে করোনা পরিস্থিতি বেড়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিক্ষা ব্যবস্থা। শিক্ষাপ্রতিষ্ঠান আবারও বন্ধ করে দিলে কতদিনে আবার সচল করা সম্ভব হবে তা অনিশ্চিত। সে কারণে আমরা চাই ভ্যাকসিনেশনের আওতায় শিক্ষার্থীদেরকে এনে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চালিয়ে যেতে।

এর আগে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলাম হবে দক্ষতা নির্ভর। শুধুমাত্র পরীক্ষা নির্ভর ও সনদ সর্বস্ব শিক্ষা নয়। শিক্ষা হতে হবে দক্ষতা নির্ভর। যা শিখছি তা যেন আমরা প্রয়োগ করতে পারি। শিখলাম পরীক্ষা দিলাম ভুলে গেলাম- এতে কোনো লাভ নেই। আমাদের সমস্যা সমাধান করতে শিখতে হবে। তার সঙ্গে সততা, মানবিকতা ও দেশপ্রেম থাকতে হবে। না হলে অর্জিত শিক্ষার কোনো মূল্য থাকবে না।

দারিদ্র্য যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায় বলেও মন্তব্য করেন ড. দীপু মনি।সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো : তাসকিন

অধিকার ডেস্ক:: নিউজিল্যান্ডের মাটিতে লড়াই করাও যেখানে স্বপ্নের মতো ছিল, সেখানেই দাপটে খেলে টেস্ট জিতেছে বাংলাদেশ। অবিশ্বাস্য লাগলেও এটাই সত্য। ক্রিকেট বিশ্বকে চমকে দেওয়া এক জয়ের পর এবার কিউইদের বিপক্ষে সিরিজ জেতার লক্ষ্য টাইগারদের।

আগামীকাল (৯ জানুয়ারি) থেকে ক্রাইস্টচার্চে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। জয় না হোক, এই টেস্টটি ড্র করতে পারলেও সিরিজ নিজেদের করে নিতে পারবে মুমিনুল হকের দল।

তবে বাংলাদেশ এখন এতটাই আত্মবিশ্বাসী, ড্র নিয়ে ভাবছে না। দলের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র তাসকিন আহমেদ রাখঢাক না রেখেই বললেন, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তারা।

ক্রাইস্টচার্চ টেস্টের প্রস্তুতি কেমন? তাসকিন জানালেন, ‘গতকাল বৃষ্টির জন্য আমাদের ট্রেনিং সেশনটি হয়নি। তবে আমরা ভালো জিম সেশন করেছি। আজকের ট্রেনিংটা ভালো ছিল। আর আবহাওয়া একটু আলাদা। ঠাণ্ডাটা একটু বেশি, বাতাসটা একটু স্ট্রং। তবে আজকে ট্রেনিংয়ে আমরা যতটুকু পেরেছি এডজাস্ট করেছি আল্লাহর রহমতে। এখন আমরা আশাবাদী।’

কাল থেকে শুরু টেস্টে নিজেদের সেরাটা ঢেলে দিতে চায় টাইগাররা। জয়ের লক্ষ্যে মাঠে নামবে দল, এমন কথা জানিয়ে তাসকিন বলেন, ‘ওভারঅল সবার মানসিকতা ও প্রিপারেশন ভালো অবস্থানে রয়েছে। আমরা আমাদের সেরাটাই খেলব, জয়ের জন্যই খেলব। আপনারা সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন যাতে সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।’

শেয়ার করুন