ডেস্ক রিপোর্ট
৪ জানুয়ারি ২০২২, ৩:৪৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনের সহ-সভাপতি ডা. জয়দীপ ভট্টাচার্যকে।
গত ২ জানুয়ারি (রবিবার) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভায় ডা. জয়দীপ ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
সভায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার -এর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসুদ রানা। বৈঠকে সাংগঠনিক প্রয়োজনীয়তা বিবেচনায় সংগঠনের সহ-সভাপতি ডা: জয়দীপ ভট্টাচার্যকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
বৈঠকে আগামীদিনে শিক্ষার ওপর শাসক শ্রেণীর সমস্ত আক্রমণের বিরুদ্ধে লড়াই গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।