ডেস্ক রিপোর্ট

৩ জানুয়ারি ২০২২, ১:৪৭ অপরাহ্ণ

করোনা নিয়ে ভুল তথ্য দেওয়ায় টুইটারে স্থায়ী নিষিদ্ধ মার্কিন কংগ্রেস সদস্য

আপডেট টাইম : জানুয়ারি ৩, ২০২২ ১:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: মার্কিন নারী কংগ্রেস সদস্য মার্জোরি টেলর গ্রিনের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে বারবার নিয়ম ভঙ্গ করে করোনা নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে।

বিবিসি জানায়, প্রাণঘাতী ভাইরাস নিয়ে রিপাবলিকান আইনপ্রণেতার দেওয়া পোস্টগুলো পরীক্ষা করে এ সিদ্ধান্ত নিয়েছে টুইটার।

এর আগে চারবার জর্জিয়ার এ কংগ্রেসওম্যানের অ্যাকাউন্ট বাতিল করা হয়।

এ সিদ্ধান্তের কারণে টুইটার ‘আমেরিকা শত্রু’ হিসেবে প্রমাণিত হয়েছে বলে জানান ৪৭ বছর বয়সী মার্জোরি।

সোশ্যাল মিডিয়া আউটলেট টেলিগ্রামে পোস্ট করা দীর্ঘ বিবৃতিতে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সত্যকে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দেওয়া থেকে আটকাতে পারে না।’ টুইটারকে ‘একটি কমিউনিস্ট বিপ্লবে’ অজ্ঞাত শত্রুদের সাহায্য করার জন্যও অভিযুক্ত করেন তিনি।

মার্জোরির কংগ্রেসের আনুষ্ঠানিক অ্যাকাউন্টটি খোলা রয়েছে। তবে এখান থেকে খুব একটা পোস্ট দেওয়া হয় না।

শনিবার তিনি টুইটারে লেখেন, কভিড ভ্যাকসিন নেওয়া প্রচুর মানুষ মারা যাচ্ছে যুক্তরাষ্ট্রে। এরপর তাকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়া হয়।

শেয়ার করুন