ডেস্ক রিপোর্ট

৩০ ডিসেম্বর ২০২১, ১:৫৮ অপরাহ্ণ

৫৪৯৪ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই পাস, ১৮টিতে সবাই ফেল

আপডেট টাইম : ডিসেম্বর ৩০, ২০২১ ১:৫৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারা দেশের ৫ হাজার ৪৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

আর পাস করতে পারেনি ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই।

বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮। গতবার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ।

শিক্ষা বোর্ডগুলোর সূত্রে জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮। এবার মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্য উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।

অন্যদিকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক শূন্য ৮।

আজ দুপুর ১২টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান ও খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে একযোগে ফল প্রকাশিত হয়।

পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করার পাশাপাশি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। নির্ধারিত পদ্ধতিতে ১৬২২২ নম্বরে খুদে বার্তা পাঠিয়েও ফল পাওয়া যাবে।

ফল প্রকাশের পর তা প্রত্যাশিত না হলে খুদে বার্তার মাধ্যমে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে কাল শুক্রবার থেকে ৬ জানুয়ারি পর্যন্ত।

আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও মুঠোফোন অপারেটর টেলিটকের বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

শেয়ার করুন