ডেস্ক রিপোর্ট

২৫ ডিসেম্বর ২০২১, ২:০২ অপরাহ্ণ

ভালুকায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

আপডেট টাইম : ডিসেম্বর ২৫, ২০২১ ২:০২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে অপর ট্রাকের সংঘর্ষে কাজল মিয়া (১৮) নামে এক হেলপার নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি এলাকায়।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জিয়াউর রহমান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় বালিভর্তি একটি ট্রাক (নম্বর-ঢাকা মেট্রো-ট-১৫-৯০৪২) দাঁড়িয়েছিল।

এ সময় ঢাকাগামী অপর একটি বালিভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৭৯৩৮) পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ঢাকাগামী ট্রাকের হেলপার মারা যান।

লাশটি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। ট্রাক দু’টি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।

নিহত কাজল মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসল্লি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

শেয়ার করুন