ডেস্ক রিপোর্ট

২০ ডিসেম্বর ২০২১, ১১:১৯ অপরাহ্ণ

বানিয়াচং’য়ে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট টাইম : ডিসেম্বর ২০, ২০২১ ১১:১৯ অপরাহ্ণ

শেয়ার করুন

তৌহিদুর রহমান :: ২৬ শে ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স‌হিংসতা রো‌ধে হবিগঞ্জের বানিয়াচং উপ‌জেলায় অভিযান চা‌লি‌য়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলির দিক-নির্দেশনায় বিথঙ্গল পুলিশ ফাঁড়ির এসআই হুমায়ুন কবির, এএসআই টিপু মিত্রসহ একদল পুলিশ এ অভিযান পরিচালনা করেন৷

৫ ঘন্টাব্যাপী অভিযানকালে উপজেলার পৈলারকান্দি গ্রামের বিভিন্ন স্থান থেকে টেটা, ফিকল, রামদা, ঢাল, ছুরফি, লাঠিসহ প্রায় ১৫০০ দেশীয় অস্ত্র উদ্ধার হয়।
এই অভিযান পরিচালনায় গ্রাম পুলিশও সহায়তা করে।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন গনমাধ্যম কে এসব তথ্য নিশ্চিত করে জানান নির্বাচনী স‌হিংসতা সহ সব ধর‌নের অপরাধ দম‌নে পু‌লি‌শী অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে।

 

শেয়ার করুন