ডেস্ক রিপোর্ট
৮ ডিসেম্বর ২০২১, ৫:৪৯ অপরাহ্ণ
বরিশাল প্রতিনিধি:: গণপরিবহনে শিক্ষার্থীদের সার্বক্ষণিক হাফ ভাড়া নিশ্চিতসহ সাত দফা দাবিতে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন কয়েকশ শিক্ষার্থী।
বুধবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজসহ নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
দুপুর ১২টায় কার্যালয়ে ঢোকার মুখে আন্দোলনরত শিক্ষার্থীরা জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারকে ঘিরে ধরেন। এ সময় তার সাত দফা দাবির কথা তুলে ধরেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সুজয় শুভ, রাহুল দাশ, বিজন সিকদার, আলিশা মুনতাজসহ বেশ কয়েকজন শিক্ষার্থী জেলা প্রশাসকের হাতে সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে লঞ্চ মালিক ও সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করার কথা বলেন। পরে শিক্ষার্থীরা সেখান থেকে চলে আসেন।