ডেস্ক রিপোর্ট
৬ ডিসেম্বর ২০২১, ৮:১১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: এবারো সাকিব আল হাসানকে ছাড়াই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ। পারিবারিক কারণে টাইগার দলের সেরা তারকা ছুটি চাইলে সে আবেদন মঞ্জুর করে বিসিবিও।
তবে, নতুন বছর থেকে ছুটি বা বিশ্রামের বিষয়ে ক্রিকেটারদের আগে থেকে জানাতে বলেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
গুঞ্জন ছিল বেশ কদিন ধরেই। এবারো নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না টাইগার স্কোয়াডের সবচাাইতে বড় ভরসা সাকিব আল হাসান। তবুও তাকে রেখেই সোমবার দল ঘোষণা করেছে বিসিবি। তখন বলা হয়েছিল, অনানুষ্ঠানিক ছুটি চেয়েছেন তিনি। দল ঘোষণার কিছুক্ষণ পরই আনুষ্ঠানিক ছুটিও চেয়েছেন সাকিব। সেটি মঞ্জুর করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তবে সেটা যে নাখোশ হয়েই দিয়েছেন বিসিবি সভাপতির কথাতেউ তা স্পষ্ট।
করোনা বিরতী কাটিয়ে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলেছে ৪টি। এরমধ্যে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ আর চলতি পাকিস্তানের সাথে সিরিজ ছাড়াও জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা গিয়ে সিরিজ খেলেছে টাইগাররা। জিম্বাবুয়েতে দলের সাথে গেলেও আইপিএল খেলতে শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নেন সাকিব। আরো একবার টাইগার সেভেন্টি ফাইভের ছুটি মঞ্জুর করে আরো কঠোর হবার ঘোষণা নাজমুল হাসানের।
এদিকে, শেষ মুহূর্তে সাকিবের বিকল্প খুজতে দারুণ বেগ পেতে হচ্ছে বিসিবিকে। তাই হয়তো স্কোয়াডের বাকি ১৭ জনকে নিয়েই নিউজিল্যান্ডে উড়াল দিতে পারে বাংলাদেশ।