ডেস্ক রিপোর্ট
৫ ডিসেম্বর ২০২১, ১১:৪২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: অস্ট্রিয়ার স্যালৎসবার্গ অঞ্চলে পাহাড়ে স্কি করার সময়ে তুষারধসে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। শনিবার স্যালৎসবার্গের লুঙ্গাউ শহরে এঘটনা ঘটে।
ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭ হাজার ৮শ’ ফিট উচ্চতায় বরফে ঢাকা পাহাড়ে স্কি করছিলেন দর্শণার্থীরা। এসময় হঠাত তুষারধসের ঘটনা ঘটে। বরফে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার সময় আরেকজনের মৃত্যু হয়। এঘটনায় ৮ জন এখনও নিখোজ রয়েছে। তারা বরফের নিচে প্রায় সাড়ে ৪ মিটার গভীরে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। অস্ট্রিয়াতে স্কিয়ের মৌসুমে প্রায় ২০ জন নিহতের ঘটনা ঘটে।