ডেস্ক রিপোর্ট

২৭ নভেম্বর ২০২১, ২:৩৮ অপরাহ্ণ

রোববার বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

আপডেট টাইম : নভেম্বর ২৭, ২০২১ ২:৩৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়নে নির্বাচন উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম রোববার (২৮ নভেম্বর) বন্ধ থাকবে।

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে  বিষয়টি নিশ্চিত করেন স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম।

তিনি বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান স্বাক্ষরিত ২৫ নভেম্বর এক পত্রে জানান, সোনামজিদ স্থলবন্দর শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের মধ্যে অবস্থিত। এ ইউনিয়নে ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে নির্বাচনের স্বার্থে বন্দরের সব কার্যক্রম বন্ধের অনুরোধ জানান।

তিনি আরও জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ২৮ নভেম্বর (রোববার) বন্দরের আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২৯ নভেম্বর থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।

শেয়ার করুন