ডেস্ক রিপোর্ট

২৫ নভেম্বর ২০২১, ১২:১৩ পূর্বাহ্ণ

নটর ডেম কলেজের শিক্ষার্থী নাইম হত্যার প্রতিবাদে সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

আপডেট টাইম : নভেম্বর ২৫, ২০২১ ১২:১৩ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: ঢাকায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈমকে ঢাকা সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি চাপা দিয়ে হত্যা করার প্রতিবাদে সিলেটে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

আজ বুধবার (২৪ নভেম্বর ২০২১) সন্ধ্যায় সিলেট নগরীর চৌহাট্টা থেকে বন্দর পয়েন্ট পর্যন্ত সিলেট জেলা সংসদের আহবানে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে বন্দরের কামরান চত্বরে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের যুগ্ম আহবায়ক পাপ্পু সরকারের সঞ্চালনায় এই সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা সংসদের আহবায়ক মনীষা ওয়াহিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈকত দাস, আব্দুল্লাহ আল নিশাত, রাহাত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিদিন সড়কে কাউকে না কাউকে প্রাণ হারাতে হচ্ছে। এর মূলে রয়েছে পরিবহন মাফিয়াদের সিন্ডিকেট এবং তাদের পোষণকারী প্রশাসনের পরোক্ষ মদদ। তাই এসব মৃত্যুকে দূর্ঘটনা বলে ধামাচাপা দেওয়ার কারসাজি ছাত্রসমাজ আর মেনে নিবে না। নাইমের মৃত্যু দূর্ঘটনা নয়, হত্যাকান্ড। এর জবাব জনগণ দেবে।

শেয়ার করুন