ডেস্ক রিপোর্ট

১৩ নভেম্বর ২০২১, ১১:৫৩ অপরাহ্ণ

রুশ বিপ্লব আজও বিশ্বের শোষিত মানুষের মুক্তিসংগ্রামে অনুপ্রেরণা: শুভ্রাংশু চক্রবর্তী

আপডেট টাইম : নভেম্বর ১৩, ২০২১ ১১:৫৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন এর সমনয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্তী বলেছেন, রুশ বিপ্লব আজও বিশ্বের শোষিত মানুষের মুক্তিসংগ্রামে অনুপ্রেরণা উৎস। তিনি বলেন, ১৯১৭ সালে কমরেড লেনিনের নেতৃত্বে রাশিয়ার শ্রমিকশ্রেণি ও নিপীড়িত জনগণ রাষ্ট্রক্ষমতা দখল করে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলো। অবসান ঘটিয়েছিলো যুগ যুগ ধরে চলমান শোষণমূলক ব্যবস্থার। সে মহান বিপ্লবের অবিনাশী শিক্ষা আজও সারা দুনিয়ার মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা যোগায়।

রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৪তম বার্ষিকী উপলক্ষে শনিবার ( ১৩ নভেম্বর) জয়পুরহাটে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন আয়োজিত প্রধানবিক্তার বক্তব্যে তিনি এই কথা বলেন।

কমরেড শুভ্রাংশু চক্রবর্তী বলেন, ‘ফ্যাসিবাদী শাসন ও পুঁজিবাদী শোষণে বাংলাদেশের মানুষ আজ জর্জরিত। সরকারের গণবিরোধী বিভিন্ন সিদ্ধান্তে সাধারণ মানুষের জীবন দুর্বিসহ হয়ে ওঠেছে। নিত্যপণ্যের দামবৃদ্ধির ফলে মানুষ যখন দিশেহারা, তখন সরকার ও পরিবহন মালিকেরা পরস্পর যোগসাজশের মাধ্যমে জ্বালানি তেল ও পরিবহনের ভাড়া বাড়িয়েছে। করোনাকালে বেকারের সংখ্যা বেড়েছে, মানুষের আয় কমেছে। অন্যদিকে ধনীদের সম্পদ আরও বেড়েছে। সরকার জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে’।

কমরেড শুভ্রাংশু চক্রবর্তী ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং শোষিত-নিপীড়িত মানুষের সার্বিক মুক্তি অর্জনের জন্যে পুঁজিবাদবিরোধী সমাজতান্ত্রিক বিপ্লবের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্যে মুক্তিকামী জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
রুশ বিপ্লবের ১০৪তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে গত ১১ নভেম্বর বিকেলে শহরের পাঁচুর মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাম্যবাদী আন্দোলন জয়পুরহাট জেলা পাঠচক্র ফোরামের সমন্বয়ক কৃষিবিদ কমরেড ওবায়দুল্লাহ মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী ও সদস্য কমরেড মনজুর আলম মিঠু। সমাবেশ পরিচালনা করেন জেলা পাঠচক্র ফোরামের সদস্য কমরেড প্রভাষক সুমন চন্দ্র।

 

শেয়ার করুন