ডেস্ক রিপোর্ট

৭ নভেম্বর ২০২১, ৫:৪৭ অপরাহ্ণ

১২৫ রানে ঝুলছে ভারত-নিউজিল্যান্ডের ভাগ্য

আপডেট টাইম : নভেম্বর ৭, ২০২১ ৫:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আবুধাবির জায়েদ স্টেডিয়ামে লড়ছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। তবে এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে তিনটি দলের ভাগ্য। নিউজিল্যান্ড জিতলে বিশ্বকাপ শেষ হয়ে আফগানিস্তান ও ভারতের। আর কিউইরা সেমিতে খেলার সম্ভাবনা বেঁচে থাকবে এ দুই দলেরই।

এমন জটিল সমীকরণের ম্যাচে আফগানিস্তানসহ ভারতকে বিদায় করে দেওয়ার সুবর্ণ সুযোগ এখন নিউজিল্যান্ডের সামনে। আগে ব্যাট করে ১২৪ রানের সংগ্রহ পেয়েছে আফগানিস্তান। ম্যাচটি জিততে কিউইদের চাই ১২৫ রান। তা করতে পারলে আফগানিস্তানের পাশাপাশি বিদায়ঘণ্টা বাজবে ভারতেরও।

শেয়ার করুন