ডেস্ক রিপোর্ট

৬ নভেম্বর ২০২১, ৬:১০ অপরাহ্ণ

পোলার্ড-রাসেলের ঝড়ে অস্ট্রেলিয়াকে ১৫৮ রানের লক্ষ্য দিলো উইন্ডিজ

আপডেট টাইম : নভেম্বর ৬, ২০২১ ৬:১০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৫ উইকেটে ৯৯। সেখান থেকে শেষ ৫ ওভারে কাইরন পোলার্ড আর আন্দ্রে রাসেলের ঝড়ে ৭ উইকেটে ১৫৭ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে ক্যারিবীয়রা।

আবুধাবিতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। শুরুটা ঝড়োগতিতে করলেও একটা সময় ৩৫ রান তুলতে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ৯১ রানে হারায় ৫ উইকেট।

তবে পোলার্ড দায়িত্ব নিয়ে খেলেছেন। ৩১ বলে ৪ বাউন্ডারি আর এক ছক্কায় ৪৪ রান করে ইনিংসের ৪ বল বাকি থাকতে আউট হন ক্যারিবীয় অধিনায়ক।

মিচেল স্টার্কের করা ওই ওভারে শেষ দুই বলে দুই ছয় হাঁকান আন্দ্রে রাসেল। যার মধ্যে একটি আবার ছিল টুর্নামেন্টের সবচেয়ে বড় ছক্কা, ১১১ মিটার। ৭ বলে ১ চার, ২ ছক্কায় ১৮ রানে অপরাজিত থাকেন রাসেল।

এর আগে ক্রিস গেইল ঝড়ো সূচনা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। এভিন লুইসের সঙ্গে ১৪ বলে ৩০ রানের জুটি গড়ে ফেরেন তিনি। ৯ বলে ২ ছক্কায় গেইল করেন ১৫। এভিন লুইসের ব্যাট থেকে আসে ২৬ বলে ২৯।

মাঝে ব্যর্থতার পরিচয় দিয়েছেন নিকোলাস পুরান (৪), রস্টন চেজ (০)। সিমরন হেটমায়ারের ২৮ বলে ২৭ রানের ইনিংসটাও ঠিক টি-টোয়েন্টিসুলভ ছিল না। তবে শেষদিকে পুষিয়ে দিয়েছেন পোলার্ড-রাসেল।

অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে সবচেয়ে সফল জস হ্যাজলেউড। ৩৯ রান খরচ করলেও ৪টি উইকেট শিকার করেন এই পেসার।

শেয়ার করুন