ডেস্ক রিপোর্ট
৫ নভেম্বর ২০২১, ৫:৪৪ অপরাহ্ণ
চট্টগ্রাম প্রতিনিধি:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ডিজেল ও কেরোসিনের দাম ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাসদ বিক্ষোভ সমাবেশ চট্টগ্রাম নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত হয় । সমাবেশে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা সদস্য কমরেড মহিন উদ্দিন,হেলাল উদ্দিন কবির রায়হান উদ্দিন, ঋজু লক্ষ্মী অবরোধ।
সমাবেশে বক্তারা বলেন, লাগামহীন মূল্য বৃদ্ধিতে জনজীবনে সংকট চরমে। সরকার আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে জ্বালানি তোলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গনবিরোধী। যখন আন্তর্জাতিক বাজারে জ্বালানি দাম কমে তখন কিন্তু দাম কমায় না। বক্তারা বলেন, করোনা মহামারি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ এমনিতে দিশেহারা , সরকার জনগণের পাশে থাকার বদলে উল্টো ডিজেল কেরোসিনের মূল্য বৃদ্ধি করে যাত্রী ও পণ্য পরিবহনে এবং কৃষির সেচ বৃদ্ধি করলো,ফলে দেশের প্রায় ৯৫ ভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। বক্তারা আরো বলেন, ভারতে শুল্ক কমিয়ে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে আর আমাদের দেশে মূল্য বৃদ্ধি কর হলো। বিপিসিকে জ্বালানী তেল আমদানিতে তিন ধরণের চুল্ক ও ট্যাক্স দিতে হয় যা কমালে তেলের দাম বৃদ্ধি না করে কমানো সম্ভব। কিন্তু সরকার লোকসানের দোহাই দিয়ে জনগণের পকেট কাটার দিকেই মনযোগী বেশি।
বক্তারা দেশের মানুষের স্বার্থের কথা চিন্তা করে অবিলম্বে ডিজেল ও কেরোসিনের এর মূল্য বৃদ্ধির অযৌক্তিক ও গনবিরোধী সিদ্ধান্ত বাতিল করার দাবী জানান।