ডেস্ক রিপোর্ট

৫ নভেম্বর ২০২১, ৪:৩৫ অপরাহ্ণ

ছাত্র ফ্রন্ট বনানী থানার কমিটি গঠন: আহ্বায়ক ইনজামাম, সম্পাদক তুষার

আপডেট টাইম : নভেম্বর ৫, ২০২১ ৪:৩৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বনানী থানা শাখার ২য় কাউন্সিলে থানার কমিটি গঠন। কাউন্সিলের প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমের ইনজামাম উল হককে আহ্বায়ক, মোহাম্মদ আলী তুষারকে সাধারণ সম্পাদক করে (০৮) আট সদস্য বিশিষ্ট নতুন থানা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলে- জুয়েল রানা, মেহেরুন নেসা ফেরদৌসি, মোঃ শাকিল, ফরহাদ হোসেন, রহিম বাদশা ও মেহেদি হাসান।

শুক্রবার, ০৫ নভেম্বর ছাত্র ফ্রন্ট বনানী থানা শাখার ২য় কাউন্সিলে থানার সাবেক আহ্বায়ক রিয়াজ মাহমুদের সভাপতিত্বে সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে উপস্থিত ছিলেন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রিয় কমিটির সভাপতি আল কাদেরি জয়, ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক অনিক কুমার দাস ও সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম।

এছাড়া কাউন্সিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বনানী থানার সংগঠক ফজলুল হক শাহীন।

কাউন্সিলের শুরুতে দেশীয় ও আর্ন্তজাতিক বরেন্য ব্যক্তিত্ব, কমিউস্টি আন্দোলনের নেতা/সংগঠক, মুক্তিযোদ্ধা, প্রথিতযশা শিল্পি-সাহিত্যিক, জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনের সংগঠক- যারা গত এক বছরে পরলোকগত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

তারপর দেশের রাজনৈতিক ও শিক্ষা আন্দোলনের সামগ্রিক দিক পর্যালোচিত হয়। এবং সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা করে বিগত দিনের সিমাবদ্ধতা কাটানোর প্রত্যয় ব্যক্ত করে নতুনভাবে পরিকল্পনা প্রনয়ন করা হয়। পরিশেষে, নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন।

শেয়ার করুন