ডেস্ক রিপোর্ট
৪ নভেম্বর ২০২১, ২:০৬ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক :: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, মহানগর শাখার সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এক শোকবার্তায় দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার এম.পি র মহীয়সী মাতা রাহেনা আখতারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোক বার্তায় প্রয়াত রাহেনা আখতারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নেতৃবৃন্দ বলেছেন, প্রয়াত রাহেনা আখতার একজন মহীয়সী রত্নগর্ভা নারী। তিনি জাসদের নেতা-কর্মীদের জন্য সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন, জাসদের নেতা-কর্মীদের আমৃত্যু বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতা করেছেন, জাসদের নেতা-কর্মীরা প্রয়াত রাহেনা আখতারকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
উল্লেখ্য বুধবার রাত ১০ টা ৮ মিনিটে মিসেস রাহেনা আখতার ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।