ডেস্ক রিপোর্ট

৩ নভেম্বর ২০২১, ১২:৪৬ অপরাহ্ণ

‘অর্পিত দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট সেনাবাহিনী’

আপডেট টাইম : নভেম্বর ৩, ২০২১ ১২:৪৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: দেশে-বিদেশে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সচেষ্ট আছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বুধবার সকালে চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের প্যারেড গ্রাউন্ডে কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সেনাপ্রধান আরও বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা ও একনিষ্ঠ উদ্যোগেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যুক্ত হয়েছে আরও ১০টি ব্যাটালিয়ন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় যুগোপযুগী ও অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সুসজ্জিত করে তোলা হয়েছে বলেও জানান সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।

এর আগে প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাপ্রধান ও কর্নেল অব দি রেজিমেন্টকে স্বাগত জানান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। এসময় তাকে কর্নেল অব দি রেজিমেন্ট রেঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। পরে তিনি অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন।

শেয়ার করুন