ডেস্ক রিপোর্ট

২ নভেম্বর ২০২১, ১:১৯ অপরাহ্ণ

ইকবাল সুস্থ ও চতুর: সিআইডি

আপডেট টাইম : নভেম্বর ২, ২০২১ ১:১৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক::  ধর্ম অবমাননার মামলায় গ্রেপ্তার ইকবাল হোসেন মানসিক ভারসাম্যহীন নন বলে দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার সকালে সাংবাদিকদের সাথে এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান সিআইডি কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান। তিনি বলেন, ইকবাল সম্পূর্ণ সুস্থ ও চতুর। সে ঘটনার পর সুকৌশলে কুমিল্লা থেকে কক্সবাজার পালিয়ে যায়। ১১দিনের রিমান্ডে ইকবাল সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আচরণ করেছেন।

সিআইডি পুলিশ সুপার আরো বলেন, এ ঘটনায় স্থানীয়, জাতীয় বা আন্তর্জাতিক রাজনীতি সংশ্লিষ্ট কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি একাধিক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর কুমিল্লা নগরীর নানুয়ারদীঘির পাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় স্থানীয় কয়েকটি পূজামণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া জেলার সদর দক্ষিণ ও দাউদকান্দির দুটি মণ্ডপে হামলা হয়। এর জেরে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। এই ঘটনার মূল হোতা ইকবালকে
গত ২১ অক্টোবর কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন