ডেস্ক রিপোর্ট

২০ এপ্রিল ২০২১, ৯:২৫ অপরাহ্ণ

হেফাজত নেতা কাসেমী গ্রেপ্তার

আপডেট টাইম : এপ্রিল ২০, ২০২১ ৯:২৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি মাওলানা কোরবান আলী কাসেমীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসেরও যুগ্ম-মহাসচিব।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর বাসাবো থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি গুলশান বিভাগ।

ডিবি পুলিশের (গুলশান বিভাগ) উপপুলিশ কমিশনার মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘২০১৩ সালে মতিঝিলের শাপলাচত্বর ও সম্প্রতি বায়তুল মোকাররম মসজিদে সহিংসতার ঘটনায় তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।’

শেয়ার করুন