ডেস্ক রিপোর্ট

৩১ অক্টোবর ২০২১, ৩:০১ অপরাহ্ণ

বন্ধ চিনিকল আধুনিকায়ন করে চালুর দাবীতে স্মারকলিপি

আপডেট টাইম : অক্টোবর ৩১, ২০২১ ৩:০১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: উৎপাদন বন্ধ হয়ে যাওয়া ৬টি চিনিকল আধুনিকায়ন করে দ্রুত চালু করার দাবীতে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এর চেয়ারম্যান বরাবর স্মারক লিপি পেশ করা হয়েছে।

শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আজ রোববার (৩১ অক্টোবর ২০২১) দুপুর ১২ টায় চিনি শিল্প ভবনে পরিষদের একটি প্রতিনিধি দল চিনি ও খাদ্য শিল্প চেয়ারম্যান বরাবর স্মারকলিপি পেশ করেন।

চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এর চেয়ারম্যান এর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন চেয়ারম্যান এর একান্ত সচিব।

স্মারক লিপি পেশ করার সময় সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমজীবি আন্দোলনের হারুনার রশীদ ভূইয়া, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের এ এ এম ফয়েজ হোসেন, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের মানস নন্দী, শ্রমজীবি সংঘের আবদুল আলী, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের আবুল কালাম আজাদ এবং জাতীয় শ্রমিক ফেডারেশনের বিধান দাস।

শেয়ার করুন